
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের প্রথম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
দীপ্ত
সকাল ৯টায় সিনেমা স্ফুলিঙ্গ। অভিনয়ে শ্যামল মাওলা, পরীমনি, মম। দুপুর ১২টা ১০ মিনিটে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান’। বেলা ১টায় সিনেমা শান। অভিনয়ে সিয়াম, পূজা। বিকেল ৪টায় ফ্ল্যাশ ফিল্ম শহরে অনেক রোদ। অভিনয়ে খায়রুল বাসার, সাবিলা নূর। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক বকুলপুর। অভিনয়ে আজিজুল হাকিম, নাদিয়া আহমেদ, শ্যামল মাওলা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়র।
অভিনয়ে সাফানা নমনি, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা। রাত ৮টায় নাটক ছোবল। অভিনয়ে জোভান, তানিয়া বৃষ্টি, তারিক আনাম খান। রাত ৯টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক গিরগিটি। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার। রাত ১০টা ৫ মিনিটে নাটক ভালোবাসার মূল্য কত। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ১১টা ১০ মিনিটে নাটক অবশেষে। অভিনয়ে তাহসান, বিদ্যা সিনহা মিম।
মাছরাঙা
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা খোঁজ: দ্য সার্চ। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা।
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক বদলে যাওয়া মানুষ। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক অংক স্যার। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী। রাত ৮টায় নাটক গুনগুনিয়ে। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিণ। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক সুরেলা সুলতান। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা, চাষী আলম। রাত ১০টা ২০ মিনিটে নাটক মিস্টার টকেটিভ। অভিনয়ে শামীম হাসান, চমক। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম প্রেম। অভিনয়ে ইয়াশ রোহান, সারিকা সাবাহ।
নাগরিক
সকাল ৮টায় সিনেমা বিয়ে বাড়ী। অভিনয়ে শাকিব খান, রোমানা। সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা স্বামীর সংসার। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা মাই নেম ইজ খান। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। বিকেল ৫টায় সিনেমা দুই পৃথিবী। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা। রাত ৮টায় ধারাবাহিক নাটক লাভ ট্রিপ। অভিনয়ে ইমতু রাতিশ, নাদিয়া মীম। রাত ৮টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক প্যারাডাইস লস্ট। অভিনয়ে মায়মুনা মম, শহীদুজ্জামান সেলিম। রাত ৯টা ৩০ মিনিটে নাটক গুন্ডা ফ্যামিলি। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। রাত ১০টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ফিটিং স্মাইল। অভিনয়ে তৌসিফ মাহবুব, কেয়া পায়েল।