সেলাই মেশিনে মনোযোগী তটিনী, ভক্তরা লিখছেন, ‘নতুন শাবানা’

ঢাকাই সিনেমার অভিনেত্রী শাবানার বহু চরিত্রের সঙ্গে সেলাই মেশিনের যোগসূত্র নিয়ে আলোচনা রয়েছে। সেলাই মেশিনে আরেক অভিনেত্রী তটিনীকে দেখে ভক্তরা শাবানাকে খুঁজে ফিরছেন।

মনোযোগ দিয়ে সেলাই করছেন তটিনী। ৪ মার্চ ছবিটি পোস্ট করেছেন তটিনী। ছবিতে অনেকে কমেন্ট করেছেন, ‘নতুন শাবানা।’
পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি নাটকে দেখা যাবে তাঁকে
দিন দুয়েক আগে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন তটিনী। ইনস্টাগ্রামে ৪০ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে
কমলা রঙের শাড়ি আর কানে গোঁজা ফুলে স্নিগ্ধ সাজে দেখা গেছে তটিনীকে
ইনস্টাগ্রামে তটিনীর ফলোয়ার ১৫ লাখের বেশি