সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের সপ্তম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এ আয়োজন।

চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সিনেমা ‘ভাইয়া রে’। অভিনয়ে রাসেল মিয়া, শবনম পারভীন। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘লাভ গিফট’। অভিনয়ে শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘এসো শ্যামল সুন্দর’। অভিনয়ে তৌকির আহমেদ, তারিন জাহান। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ ‘পাবনার ভাবনা’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘প্রেমিক ম্যাও’। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘প্রেমরোগ নিরাময় কেন্দ্র’। অভিনয়ে মারজুক রাসেল, মীম মানতাশা।
এনটিভি
সকাল ৯টায় একক নাটক ‘গোলমালে চণ্ডীপাঠ’। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘গলুই’। অভিনয়ে শাকিব খান, পূজা চেরি। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘পাশে থেকো’। অভিনয়ে সাবিলা নূর, আবু হুরায়রা তানভীর। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘বাঁধনহারা’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ওয়াদা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘ফ্যামিলি সার্ভিস’। অভিনয়ে ইয়াশ রোহান, নাজিয়া হক অর্ষা। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘বংশ পরিচয়’। অভিনয়ে জাহের আলভি, ইফফাত আরা তিথি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘আটকে আছি তোর মায়ায়’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘আম্মাজান’। অভিনয়ে মান্না, মৌসুমী। বেলা ২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার ওয়েব ফিল্ম ‘মামা ভাগিনা যেখানে বিপদ সব সেখানে’। অভিনয়ে মিশু সাব্বির, চাষী আলম।
সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘দমকা হাওয়া’। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ধারাবাহিক নাটক ‘তিন টেক্কা’। অভিনয়ে স্বাধীন খসরু, ফারুক আহামেদ। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘অপরাজিতা’। অভিনয়ে মনোজ প্রামাণিক, শবনম ফারিয়া। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘হানিমুন হট্টোগোল’। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান। ৯টা ৪০ মিনিটে একক নাটক ‘চান মিয়ার আংটি বদল’। অভিনয়ে জাহিদ হাসান, শিরিন শিলা। রাত ১১টায় একক নাটক ‘মন খারাপের মেয়ে’।
বাংলাভিশন
সকাল ১০টা ৫ মিনিট সিনেমা ‘প্রিয়া আমার জান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘কপালে ছিল’। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘গুনগুনিয়ে হানিমুনে’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঘুডু’। অভিনয়ে হাসান মাসুদ, ফারিয়া শাহরিন, তানিয়া বৃষ্টি।
রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘নাই’। অভিনয়ে তৌসিফ, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ‘পজেসিভ হাজব্যান্ড’। অভিনয়ে জোভান, হিমি। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ‘বাবুরাম সাপুড়ে’। অভিনয়ে জাহের আলভি, মাহিমা।
নাগরিক টিভি
সকাল ৮টায় সিনেমা ‘হৃদয় দোলানো প্রেম’। অভিনয়ে আশিক, আচল আঁখি। বেলা ১১টায় সিনেমা ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘মা আমার স্বর্গ’। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। বিকেল ৫টায় সিনেমা ‘আমাদের ছোট সাহেব’। অভিনয়ে শাকিব খান, সাহারা। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘লাভ ট্রিপ’। অভিনয়ে ইমতু রাতিশ, নাদিয়া মীম। রাত ৮টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘প্যারাডাইস লস্ট’। অভিনয়ে মায়মুনা মম, হোসাইন নিরব, শহীদুজ্জামান সেলিম। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘জার্নি বাই লাভ’। অভিনয়ে পরি, রাকিব হাসান পলাশ। রাত ১০টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘ব্রেকফেল নবাব’। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।