‘ডলারের এই দুর্দিনের বাজারে মাছটি পেয়ে খুবই আনন্দিত’

তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
দূরবীন ব্যান্ডের ভোকাল সৈয়দ শহীদ নিজের বাড়িতেই লাগিয়েছিলেন চেরি ফলের গাছ। সেই গাছে চেরি ধরেছে। সকাল সকাল পাকা চেরি গাছ থেকে সংগ্রহ করতে দেখা যায় এই গায়ককে। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘চেরি ফল সংগ্রহ করছি।’ ছবি: ফেসবুক

‘জ্বীন’ সিনেমার প্রচারণায় কুমিল্লায় গিয়েছিলেন অভিনয়শিল্পী সজল ও পূজা চেরি। সেখান থেকে ছবিটি পোস্ট করে সজল লিখেছেন, ‘গভর্নমেন্ট ল্যাব হাইস্কুল, কুমিল্লা। তোমাদের সকলের ভালোবাসা এবং আন্তরিকতায় আমরা মুগ্ধ। দোয়া এবং ভালোবাসায় রেখো।’
অভিনেতা ফারহান ও অভিনেত্রী কেয়া পায়েল গেল ঈদুল ফিতরের নাটক দিয়ে বেশ আলোচনায় ছিলেন। ছবিটি পোস্ট করে কেয়া পায়েল আগামী ঈদের কাজের খবর দিলেন। তিনি লিখেছেন, ‘এখনো ভালোবাসি’ আসছে এই ঈদে।
দেখে যেন অচেনা মনে হয়। নতুন লুকে গায়ক এস আই টুটুল। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ওকলাহোমায় বিশাল একটি কনসার্টে যাচ্ছি।’ এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্যাঞ্চলের একটি রাজ্য।
সকালে বড়শি নিয়ে মাছ ধরতে গেলেন অভিনেতা সাইদ বাবু। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই মাছটির নাম ডলার। ডলারের এই দুর্দিনের বাজারে মাছটি পেয়ে খুবই আনন্দিত আমি।’