আফরান নিশো, সিয়াম ও মাহিয়া মাহি
আফরান নিশো, সিয়াম ও মাহিয়া মাহি

নাগরিক, বাংলাভিশন, দীপ্ত এবং দুরন্ত টিভিতে আজ যা দেখতে পারেন


সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের দিন কী কী আয়োজন থাকছে নাগরিক ,বাংলাভিশন,দীপ্ত ,দুরন্ত টিভিতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

নাগরিক
সকাল ৮টায় সিনেমা ‘মন যেখানে হৃদয় সেখানে’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘সবার উপরে তুমি’। অভিনয়ে শাকিব খান, স্বস্তিকা মুখার্জি। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘লাভ ম্যারেজ’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টায় সিনেমা ‘মিশন এক্সট্রিম’। অভিনয়ে আরিফিন শুভ, ঐশী। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘জানালার ওপারে’। রাত ৮টা ৪০ মিনিটে নাটক ‘কোরবানির উট’। অভিনয়ে মীশু সাব্বির, ইভানা। রাত ৯টা ৫০ মিনিটে সাত পর্বের ওয়েব সিরিজ ‘মরীচিকা’। অভিনয়ে আফরান নিশো, মাহিয়া মাহি, সিয়াম। রাত ১০টা ৫৫ মিনিটে নাটক ‘বকুলফুল’। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা।
বাংলাভিশন
সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘রাজা ৪২০’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘গরুর মাংস রিলোডেট’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। বিকেল ৫টা ১০ মিনিটে নাটক ‘কম খরচে বিয়ে’। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নাটক ‘জার্সি’। অভিনয়ে তৌসিফ, জোভান, কেয়া পায়েল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘এক ডজন গার্লফ্রেন্ড’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বপ্ন বাড়ী’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন।

রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘ঝগড়াটে প্রতিবেশী’। অভিনয়ে মোশাররফ করিম, জুই করিম। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ‘শাঁখের করাত’। অভিনয়ে জোভান, সামিরা খান মাহি। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ‘মি. অলস’। অভিনয়ে অপূর্ব, নীলাঞ্জনা নীলা।

বিকেল ৪টায় অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’

দীপ্ত

সকাল ৯টায় সিনেমা ‘এরই নাম ভালোবাসা’। অভিনয়ে ফেরদৌস, রেসি। বেলা ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অভিনয়ে সিয়াম, পরীমনি। বিকেল ৪টায় অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’। অভিনয়ে সোহেল মন্ডল, সুনেরাহ বিনতে কামাল। সন্ধ্যা ৭টায় নাটক ‘রঙিন কাগজ’। অভিনয়ে জোভান, সাফা কবির। রাত ৮টায় নাটক ‘ফিফটি ফিফটি’। অভিনয়ে তানজিন তিশা, তৌসিফ। রাত ৯টায় বিদেশি ধারাবাহিক রহস্যময়ী।

রাত ৯টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘মার ঘুরিয়ে’। অভিনয়ে নিলয়, তাসনুভা তিশা। রাত ১০টা ৫ মিনিটে নাটক ‘কলঙ্ক’। অভিনয়ে ফারহান, নুসরাত ইমরোজ তিশা। রাত ১১টা ১০ মিনিটে বিদেশি সিনেমা ডেসপেরাডো।

দুরন্ত

বেলা ১টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ২’। অভিনয়ে আবুল হায়াত, শাহনাজ খুশি, সাজু খাদেম, শিশুশিল্পী আফরা, সায়ান। বেলা ৩টায় বিদেশি সিনেমা ‘ফিলিক্স অ্যান্ড দ্য ট্রেজার অব মর্গা’-এর বাংলা প্রিমিয়ার। বিকেল ৫টা ৩০ মিনিটে শিশুদের গানের অনুষ্ঠান ‘দুরন্তপনা’। রাত ৮টায় শিশুদের গানের অনুষ্ঠান ‘দুরন্তপনা’। রাত ৮টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ২’। অভিনয়ে আবুল হায়াত, শাহনাজ খুশি, সাজু খাদেম শিশুশিল্পী আফরা, সায়ান।