সেহার খান
সেহার খান

আলোচিত এই পাকিস্তানি অভিনেত্রীকে কতটা চেনেন

‘এক আওর পাকিজা’ সিরিয়ালে অভিনয় করে আলোচনায় রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সেহার খান। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।

সিরিয়ালে পাকিজা নামে এক তরুণীর চরিত্রে দেখা গেছে সেহারকে। সেই তরুণীকে ভয়াবহ এক ট্রমার মধ্য দিয়ে যেতে হয়
গত ১৪ জানুয়ারি জিও টিভিতে সিরিয়ালটি প্রচারে এসেছে। এটি পরিচালনা করেছেন কাশিফ নিসার
আট বছরের ক্যারিয়ারে ‘রং মহল’, ‘সানওয়ারি’, ‘নাকাব জান’, ‘ফেইরি টেল’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ারে অভিনয় করেছেন তিনি
সিরিয়ালের বাইরে ‘তেরি মেরি কাহানি’সহ বেশ কয়েকটি টেলিছবিতেও দেখা গেছে তাঁকে
সেহার খানের জন্ম ও বেড়ে উঠা করাচিতে। পড়াশোনা করেছেন করাচি বিশ্ববিদ্যালয়ে
‘ফেইরি টেল’ সিরিয়ালে অভিনয়ের জন্য ২০২৪ সালে হাম অ্যাওয়ার্ডস পেয়েছেন তিনি
ইনস্টাগ্রামে ২৫ বছর বয়সী এই তারকার ফলোয়ার ৩৩ লাখের বেশি