‘ডাক্তার ও তার প্রিয়তমা’ নাটকের পোস্টারে হিমি ও নিলয়। ফেসবুক থেকে
‘ডাক্তার ও তার প্রিয়তমা’ নাটকের পোস্টারে হিমি ও নিলয়। ফেসবুক থেকে

নিলয়–হিমি থেকে সাদিয়া–তটিনীর নাটক, ঈদের তৃতীয় দিনে কী দেখবেন

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বিটিভি
বেলা ১১টায় বিশেষ নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় তারকাদের ‘ঈদ আড্ডা’ (পর্ব-০২)। অংশগ্রহণে নিরব, লিজা, পুতুল, মুহিন। সন্ধ্যা ৭টায় বিশেষ সংগীতানুষ্ঠান। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘তস্কর কেরামতের জাদুর চটি’। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ ‘ছায়াছন্দ’ (পর্ব-০২)। রাত ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উত্তরণ’। রাত ১১টায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানই আমার প্রাণ’।

এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ঈদ গানে গানে’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘উকিল জামাই অ্যাডভোকেট বউ’। অভিনয়ে তন্ময় সোহেল, মানসী প্রকৃতি। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক ‘পার্সেল’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ‘ভালোবাসার প্রতিশ্রুতি’। অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা। রাত ১০টা ২৫ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ইমরান শো-বকুল ও চন্দনে, গানের বন্ধনে’। রাত ১১টা ৩০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘হৃদমাঝারে’। অভিনয়ে যাহের আলভী, তিথি।

বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘আমার স্বপ্ন তুমি’। অভিনয়ে আরশ খান, মাফতোহা জান্নাত জিম। বিকেল ৪টা ৩০ মিনিটে বিশেষ ধারাবাহিক তুর্কি ডাবিং সিরিয়াল ‘ঝানু চোর চানু’। বিকেল ৫টায় বিশেষ ধারাবাহিক ‘চেনা অচেনা’। বিকেল ৫টা ৩৫ মিনিটে নাটক ‘দুষ্টু প্রেমের মিষ্টি গল্প’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জলা নীলা। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশেষ ধারাবাহিক ‘কাজের মেয়ে অরিন’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘ডাক্তার ও তার প্রিয়তমা’। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। রাত ৮টা ৪০ মিনিটে বিশেষ ধারাবাহিক ‘অডিও ফাঁস’। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘হৃদয়ের টানে’। অভিনয়ে মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ‘মনগলিতে তুমি’। অভিনয়ে জোভান, আইশা খান। রাত ১১টা ৪৫ মিনিটে নাটক ‘এখানেই শেষ’। অভিনয়ে আরশ খান ও প্রিয়ন্তী উর্বী।

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে নাটক ‘মায়াপাখি’-০১। অভিনয়ে অপূর্ব, নিদ্রা দে নেহা। বিকেল ৪টা ৩০ মিনিটে নাটক ‘ভাশুর’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ছোটকাকু অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কঙ্গ থেকে বঙ্গ’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘অন্ধ বালক’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘ডানা ভাঙ্গা পাখি’। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী।

‘অন্ধ বালক’–এ তৌসিফ ও সাদিয়া। চরকির সৌজন্যে

মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘চার নম্বর বউ’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মেইন কাস্টিং’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক ‘বাতাসের ফুল’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভ্যাজাল জামাই’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘জানি দেখা হবে’। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘উই টাইম’। অভিনয়ে মুশফিক ফারহান, বহ্নি হাসান।