টি–টুয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার ঈশান কিষানের সঙ্গে মডেল অদিতি হুন্ডিয়ার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে অদিতিকে নিয়ে থাকল আরও তথ্য।
বিনোদন ডেস্ক
টি–টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, ফাইনাল ম্যাচে অর্ধশতক করে জয়ের ভিত গড়ে দেন ঈশান কিষান। গ্যালারিতে বসে ম্যাচটি দেখছেন অদিতি। জয়ের পর ঈশানের সঙ্গে আলিঙ্গনও করতে দেখা গেছে তাঁকে
বিজ্ঞাপন
প্রেমের গুঞ্জনের মধ্যে সামনে এলেন তাঁরা, গুঞ্জনটাকে আরও উসকে দিলেন এই জুটি। কেউ কেউ বলছেন, জমিয়ে প্রেম করছেন ঈশান ও অদিতি
গুঞ্জনের মধ্যে ঘুরেফিরে একটা প্রশ্নই সামনে আসছে, কে এই অদিতি?অদিতি হুন্ডিয়া ভারতের জয়পুরভিত্তিক একজন মডেল ও উদ্যোক্তা। জয়পুরে শহরে জন্ম ও বেড়ে ওঠা তাঁর
জয়পুরের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা শেষ ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে। কলেজে পড়াকালেই ফ্যাশন শোতে দেখা দেখা গেছে তাঁকে২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ফাইনালিস্ট হিসেবে আলোচনায় আসেন অদিতি। পরের বছর মিস ডিভা সুপ্রান্যাশনাল খেতাব জেতেন। পরে মডেলিংয়ে ক্যারিয়ার গড়েনইনস্টাগ্রামে তাঁর অনুসারীসংখ্যা ৩ লাখ ৫০ হাজারের বেশি; তিনি কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত