‘আবিদ, সবাইকে ফাঁকি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা নিয়েই যাচ্ছিস...’

তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
আসছে তানজির তুহিনের নতুন গান। সেটা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে আভাস ব্যান্ডের এই গায়ক লিখেছেন, ‘মুখটাই মুখোশ। জি সিরিজ, আগামীকাল।’ ‘মুখোশ’ নাটকে ব্যবহৃত হয়েছিল এই গান। গানটি নাটকে গল্পের সঙ্গে মানানসই ছিল। নাটক প্রচারের পর ভক্তরা প্রশংসা করেছিলেন।
ছবি: ফেসবুক
অভিনেতা আবদুন নূর সজল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নতুন বউদের প্রতি সবার এক্সপেক্টেশন থাকে অনেক। আর সেই বউ যদি হয় আধুনিক চিন্তাচেতনার, তাহলে তো কথাই নেই। বিয়ের পর শাশুড়িকে প্রথমবার সালাম করতে গিয়ে বউয়ের অবস্থা।’ ছবিতে সজলের সহশিল্পী শেহতাজ।
ছবিটি পোস্ট করে ছোটপর্দার অভিনেতা মিশু সাব্বির লিখেছেন, ‘সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’
ক্লোজআপখ্যাত গায়ক আবিদ মারা যান ১২ বছর আগে। আজ তাঁর জন্মদিন। তাঁকে স্মরণ করে পুতুল লিখেছেন, ‘প্রিয় আবিদ, তোর অনুপস্থিতিতে তোর ১২তম জন্মদিন! এক যুগ ধরে সবাইকে ফাঁকি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা নিয়েই যাচ্ছিস। ঋণ কিন্তু বাড়ছে তোর। ভালোবাসা বন্ধু আমার। শুভ জন্মদিন...’
ছবিটি পোস্ট করে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘মনের হদিস কেই-বা জানে কি যে থাকে মনের ঘরে, কেউ জানে না কেউ জানে না সে-ও জানে না যে ধারণ করে।’