‘সোনার মানুষ’ নাটকের দৃশ্য
‘সোনার মানুষ’ নাটকের দৃশ্য

মাছরাঙায় ওরা ‘আমাকে ভালো হতে দিলো না’, বৈশাখী ও আরটিভিতে আজ যা আছে

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠানমালা। ঈদের সপ্তম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

মাছরাঙা

বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’। অভিনয়ে মারুফ, পূর্ণিমা। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘জুতা নিজ দায়িত্বে রাখবেন’। অভিনয়ে মুশফিক ফারহান, স্পর্শিয়া। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দূর হতে তোমারেই দেখেছি’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া। রাত ৮টায় নাটক মিসেস বস। অভিনয়ে মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিক্কা রিটার্নস’। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা। রাত ১০টা ২০ মিনিটে নাটক শহরে রাজা রাণী। অভিনয়ে খায়রুল বাসার, চমক। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘সোনার মানুষ’। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ।

বৈশাখী
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘আমি জেল থেকে বলছি’। অভিনয়ে মান্না, মৌসুমী, শাবনূর। বিকেল ৫টা ১৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম ঈদ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ভাগ্যবিবি। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, শশী। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক পরিবানু। অভিনয়ে শিপন মিত্র, শিরিন শিলা, ঝিলিক। রাত ৮টা ১০ মিনিটে নাটক সুইচ। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিন। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ-২। অভিনয়ে  রাশেদ সীমান্ত, তানজিকা আমিন। রাত ১০টায় ধারাবাহিক নাটক গার্লফ্রেন্ডের ঈদ শপিং। অভিনয়ে  জাহিদ হাসান, ডা. এজাজ। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক বিজয়ের গল্প। অভিনয়ে রাশেদ সীমান্ত, ফারিয়া শাহরিন। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক সিনেমাটিক। অভিনয়ে মোশাররফ করিম, নিপুন।

আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘মা আমার স্বর্গ’ অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। বেলা ২টা ১০ মিনিটে ওয়েব ফিল্ম ‘সন্ধ্যা নামের নদীটা’। অভিনয়ে শ্যামল মওলা, ফারজানা আহসান মিহি, আশীষ খন্দকার। সন্ধ্যা ৭টায় নাটক চৌধুরীবাড়ির জামাই। অভিনয়ে সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ। রাত ৮টা ১০ মিনিটে নাটক ভোরের আগে। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, আজম খান। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক কানাডার আনাডা। অভিনয়ে মীর সাব্বির, আরফান আহমেদ, বাবর। রাত ৯টা ৩০ মিনিটে নাটক বিয়ে করে বিপদে। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি। রাত ১১টায় নাটক অবিশ্বাস। অভিনয়ে সজল, প্রভা।