সাফার সঙ্গে কে?

তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি তৃতীয় সপ্তাহের মতো কলকাতাসহ ভারতের বেশ কিছু প্রদেশের সিনেমা হলে চলছে। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী ছবি পোস্ট করে লিখেছেন, ‘কালের নিয়মে প্রাক্তনের মুখোমুখি বর্তমান।’
ছবি: ফেসবুক
পরিবার নিয়ে সিঙ্গাপুর ঘুরতে যাচ্ছেন সংগীতশিল্পী পুতুল। ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঘুরে আসি। ফিরব এক সপ্তাহ পর।’
এদিকে সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন তরুণ গায়ক তাসরিফ খান। সেখানে কনসার্ট করতে গিয়েছিলেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এমন যদি হতো, আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।’
এই মাসেই বিয়ে করেছেন সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। নতুন বরের সঙ্গে সাদা-কালো ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তুই কি জানিস, আমি শুধু তোর।’
ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী সাফা কবির। এর ফাঁকেই একটু নিজের মতো করে ঘোরাঘুরি করা। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমার কেউ না তবু সবচেয়ে প্রিয় কেউ’। তাঁর ছবিটি কে তুলে দিয়েছেন, তা লিখেননি। তাঁর সঙ্গে কে, সেটাও ভক্তদের জানাননি এই অভিনেত্রী।