‘মোটেও এত শুকাই নাই আমি’, ফেসবুকে নতুন ছবি দিয়ে লিখলেন ফারিয়া
বিনোদন ডেস্ক
নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
অভিনেত্রী জাকিয়া বারী মম সমুদ্রসৈকতে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন কবি হেলাল হাফিজ–এর লেখা কিছু লাইন, ‘আমি আর কতটুকু পারি? কতটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতটুকু তোমাকে মানায়’ছবিটি পোস্ট করে অভিনেত্রী শবনম ফারিয়া মজা করে লেখেন, ‘মোটেও এত শুকাই নাই আমি। জয়িতার ফটোগ্রাফি, ক্যামেরা আর এডিটের ক্রেডিট’
২. ৩. অভিনেত্রী রুনা খান ছবিটি পোস্ট করে সঙ্গে জুড়ে দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার কিছু লাইন, ‘আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি নাকো কোনো আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন! আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর!’
বিজ্ঞাপন
চিত্রনায়িকা মাহিয়া মাহি ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘জন্মান্তর যদি মিথ্যা হয়, তবে এই হবে শেষ দেখা। ভালোবাসি কেন যে তোমায়, হবে না কখন বোঝা’অভিনেতা সিয়াম আহমেদ ছবিটি পোস্ট করে লেখেন, ‘বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য ব্যবসায়ী। বরাবরের মতোই বিদ্যানন্দ এগিয়ে এসেছে এই মানুষগুলোর পাশে সাহস জোগাতে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, কিনে নিয়েছি পুড়ে যাওয়া একটি কাপড়। আপনিও এগিয়ে আসুন প্লিজ! মনে একটুখানি এমপ্যাথি, বুকে একটু সাহস, আর হাতে হাত ধরে লড়ে যাওয়ার চেষ্টা—এইতো, সবাই মিলেই তো বাংলাদেশ’
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের জন্য নিয়মিতই ছবি শেয়ার করেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এবারের ঈদে ‘ছোবল’, ‘আইসিইউ’সহ আরও বেশ কিছু নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে