সপ্তাহখানেক ধরে আবারও গুঞ্জনটা ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, গোপনে বিয়ে সেরেছেন এই তারকা জুটি
বিজ্ঞাপন
‘ইশক মুর্শিদ’–এ দুরেফিশানের বিপরীতে অভিনয় করেছেন বিলাল আব্বাস। পর্দায় দুজনের রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছে। পর্দার রসায়নকে কেউ কেউ বাস্তবের সঙ্গে মিল খোঁজার চেষ্টা করেছেনএর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। তিনি বিলালকে বিয়ে করেননিদুরেফিশান বলেন, বিলাল আব্বাসের সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই২০২০ সালে উর্দু সিরিয়াল ‘দিলরুবা’ দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে দুরেফিশানের। এতে হানিয়া আমির, মহিব মির্জাসহ আরও অনেকে অভিনয় করেছেনপাঁচ বছরের ক্যারিয়ারে ‘আয়সে আপকি মর্জি’, ‘খাইয়ে’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে অভিনয় করেছেন। সিরিয়ালের বাইরে বেশ কয়েকটি টেলিফিল্ম ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনিঅল্প সময়ের মধ্যে নজর কেড়েছেন তিনি। এআরআই পিপলস চয়েজ অ্যাওয়ার্ড, হুম অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেনপাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যেও বেশ জনপ্রিয়তা রয়েছে দুরেফিশানেরদুরেফিশানের জন্ম ও বেড়ে ওঠা লাহোরে। তাঁর বাবা একজন পরিচালক ও প্রযোজক, মা গৃহিণী। দুরেফিশানরা চার ভাই–বোন। ক্যারিয়ার গড়ে করাচি চলে যান