সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের প্রথম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
বেলা ১১টা ২০ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’। দুপুর ১২টা ৩০ মিনিটে ‘নৃত্যানুষ্ঠান’। বেলা ১টা ১০ মিনিটে রম্য বিতর্ক ‘কেমন শ্বশুর চাই’। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘তুমি আমার মনের মানুষ’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৪টা ৪৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘শেকড়ের গান’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস’। রাত ৮টা ৩০ মিনিটে নাটক পান্তা ভাতে ঘি। রাত ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। রাত ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।
এটিএন বাংলা
সকাল ৯টায় একক নাটক ‘ঈদ সেলামি’। অভিনয়ে জোভান, সামিরা খান মাহি। সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘হৈহৈরৈরৈ’।
বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা ‘হিরো: দ্য সুপারস্টার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক বিয়ে বাড়ি। অভিনয়ে মুশফিক ফারহান, সামিরা খান মাহি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক ‘ঈর্ষা’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ৮টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘বাড়িঘর আপন পর’। রচনা ও পরিচালনায় হানিফ সংকেত। রাত ১০টা ৩০ মিনিটে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’। রাত ১১টা ৩০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘দেয়াল’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘পায়ের ছাপ’। অভিনয়ে মেঘলা মুক্তা, দীপান্বিতা মার্টিন। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘সাহারা মরুভূমি’। অভিনয়ে মিশা সওদাগর, সাবিলা নূর। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘উপেক্ষিত’। অভিনয়ে শাওন, সাফা কবির, আনন্দ খালেদ।
বিকেল ৫টা ৪০ মিনিটে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান ‘জীবনের গহীনে এসো’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ ‘পাবনার ভাবনা’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ঝগড়াপুরের পিরিতি। অভিনয়ে নিলয় আলমগীর, সারওয়াত আজাদ বৃষ্টি, মাসুম বাশার। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ওলট–পালট। অভিনয়ে আবুল হায়াত, শিরিন আলম, রওনক হাসান, জাকিয়া বারী মম।