তুর্কি অভিনেত্রী ইজগি মোলা
তুর্কি অভিনেত্রী ইজগি মোলা

বিয়ে করলেন জনপ্রিয় এ তুর্কি অভিনেত্রী

বিয়ে করলেন আলোচিত তুর্কি সিরিজ ‘ইনোসেন্ট অ্যাপার্টমেন্ট’-এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া তুর্কি অভিনেত্রী ইজগি মোলা।
গতকাল সোমবার ইস্তাম্বুলের এক হোটেলে পারিবারিক আয়োজনে তিনি বিয়ে সেরেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম এনটিভি
তাঁর স্বামী মুস্তাফা আকসাকাল পেশায় ব্যবসায়ী, চার বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। বিয়েতে দুই পরিবারের সদস্য, বন্ধুসহ মোট ১৪ জন অতিথি উপস্থিত ছিলেন
বিয়ের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইজগি। নবদম্পতিকে তুরস্কের নির্মাতা ও অভিনয়শিল্পীরা শুভেচ্ছা জানান
‘ইনোসেন্ট অ্যাপার্টমেন্ট’ সিরিজের দুই মৌসুমে সাফিয়া চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ইজগি। তাঁকে নেটফ্লিক্সের ‘এরসান কুনেরি’ সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া গেছে
৪০ বছর বয়সী অভিনেত্রী ইজগি মোলা দুই যুগের ক্যারিয়ারে প্রায় ২০টি সিনেমা, ১২টির মতো টিভি সিরিজ ও ৩টি ওয়েব সিরিজে অভিনয় করেছেন