চলছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। ছবির প্রিমিয়ার, লালগালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে উৎসব। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তারই একঝলক।
কান চলচ্চিত্র উৎসবে জেনিফার লরেন্স। দীর্ঘদিন পর গত রোববার কোনো প্রকাশ্য অনুষ্ঠানে পাওয়া গেল অস্কারজয়ী অভিনেত্রীকে। কানে তাঁর আগমনের হেতু তথ্যচিত্র ‘ব্রেড অ্যান্ড রোজেস’। তালেবান শাসনের অধীনে তিন আফগান নারীর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত তথ্যচিত্রটির অন্যতম প্রযোজক লরেন্স। ছবি: রয়টার্স‘ফায়ারব্র্যান্ড’ সিনেমার ফটোকলে পরিচালক করিম আইনুজ, অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দর ও অভিনেতা জুড ল, গতকাল কানে। উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা ছবিটি প্রিমিয়ারের পর আট মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায়। ছবি: রয়টার্স