মা হচ্ছেন কোরীয় অভিনেত্রী ইয়ুন জিন সিউ। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তাঁর এজেন্সি বিগ পিকচার এন্টারটেইনমেন্ট। খবর সুম্পির
বিবৃতিতে বলা হয়, ইয়ুন জিন সিউ এখন তিন মাসের অন্তঃসত্ত্বা, আগামী বছরের শুরুতেই তাঁর সন্তান ভূমিষ্ঠ হবে। এর আগে এক ইনস্টাগ্রাম পোস্টেও খবরটি জানিয়েছে এ অভিনেত্রী।
তিন বছরের প্রেমের পর ২০১৭ সালের এপ্রিলে বিয়ে করেছেন ইয়ুন জিন সিউ।
২০০১ সালে ‘বাস স্টপ’ সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখা এই অভিনেত্রী। ২০০৩ সালে নির্মাতা পার্ক চ্যান উকের ‘ওল্ড বয়’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি। দর্শকের পাশাপাশি সমালোচকদেরও কাছে প্রশংসিত হয়েছেন তিনি। এ সিনেমায় অভিনয়ের জন্য সেরা নবীন অভিনেত্রী হিসেবে বেকস্যাং আর্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ইয়ুন জিন সিউ।
‘দ্য মুনলাইট অব সিউল’, ‘দ্য রয়েল গ্যাম্বলার’ সিনেমা ও ‘আ মডেল ফ্যামিলি’ সিরিজে পাওয়া গেছে তাঁকে।