২০০৭ সালের ঘটনা। একদিন বিকেলে বসে চা খাচ্ছিলাম। এর মধ্যেই দেখলাম বন্ধু ইমরান ফোন করেছে। ফোন রিসিভ করতেই ইমরান আমাকে বলল, ‘কেমন আছ?’ আমি বললাম, ‘ভালো আছি। তুমি কেমন আছ?’ ও এ কথার উত্তর না দিয়েই বলল, ‘কী করছ?’ আমি বললাম, ‘চা খাচ্ছি।’ কিন্তু ও আমার কথা না শুনেই ওর কথাগুলো একসঙ্গে বলে ফোন রেখে দিল। আমি তো হতবাক, ও কেন এমন করল বুঝলাম না। তাই আমি ওকে ফোন করে বললাম, ‘কী ব্যাপার, এত অসামাজিক হয়েছ কবে? একা একা বকবক করলে, আমাকে তো কথাই বলতে দিলে না।’ ও আমার কথা শুনে হাসতে লাগল আর যা বলল, তা শুনে বেকুব হয়ে গেলাম। ও বলল, ‘আমি তো তোমাকে ফোন করিনি, আই-বাব্ল পাঠিয়েছি।’ আসলে আমি আই-বাব্ল ব্যাপারটা তখন বুঝতাম না। কারণ ওই বছরই আই-বাব্ল চালু হয়েছে এবং ইমরানই আমাকে প্রথম আই-বাব্ল পাঠিয়েছে।’ পল্লবী, মিরপুর, ঢাকা।