আউটসোর্সিংয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য কুমিল্লা বন্ধুসভা ২৯ জুলাই ফ্রি আউটসোর্সিং কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। কর্মশালায় আউটসোর্সিং কী, কীভাবে শুরু করতে হবে, কোন কোন ক্ষেত্রে ভালো চাহিদা ও সুযোগ রয়েছে এসব বিষয়ে আলোচনা করা হবে। কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত। যাঁদের ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ আছে, তাঁরা সঙ্গে নিয়ে আসতে পারেন। তা ছাড়া আউটসোর্সিংবিষয়ক যেকোনো জিজ্ঞাসা বলার জন্য উন্মুক্ত সেশনও থাকছে।
আগ্রহীরা নাম নিবন্ধনের জন্য যোগাযোগ করুন
০১৯২১১১৩৯৯৭ সাধারণ সম্পাদক
০১৫১৫২২৪৫২৮ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক
স্থান: কুমিল্লা মডেল কলেজ (মিলনায়তন), ঝাওতলা, কুমিল্লা
সময়: বেলা তিনটা থেকে ছয়টা।
জাহিদ হাসান
সাধারণ সম্পাদক, কুমিল্লা বন্ধুসভা