মৃত্যুবার্ষিকী

আরেফা মহসীন চৌধুরী

বেক্সিমকো গ্রুপ চট্টগ্রাম জোনের ম্যানেজার মুহাম্মদ মহসীন চৌধুরীর সহধর্মিণী আরেফা মহসীন চৌধুরী ওরফে মিনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৩ মে নগরের পূর্ব নাসিরাবাদ বাসভবনে কোরআনখানি, মিলাদ-দোয়া মাহফিল, জিয়ারত এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য, ২০১০ সালের ১৩ মে মিনা দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি দেওয়ানবাজারের স্বত্বাধিকারী ও সমাজহিতৈষী মরহুম মুহাম্মদ হোসাইন চৌধুরীর পুত্রবধূ এবং ইমাম গাজ্জালী কলেজের সাবেক অধ্যক্ষ এ বি এম আবদুল মান্নান চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।