ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো প্রতিবছরই নতুন নতুন পণ্য বাজারে আনে। এ বছরও অনেক নতুন পণ্য তৈরি হচ্ছে। শিগগিরই সেগুলো বাজারে আসবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তি পণ্যের মেলা কনজিউমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) নতুন অনেক প্রযুক্তি পণ্য দেখানো হয়েছে। এসবের মধ্য থেকে ২০১১ সালে যেগুলো সাড়া জাগাতে পারে তার একটা তালিকা করেছে কম্পিউটার রিপোর্টস ডট অর্গ। সে তালিকা এখানে তুলে ধরেছেন রোকেয়া রহমানভিজিওর ‘প্যাসিভ’ থ্রিডি টিভিভিজিওর ত্রিমাত্রিক (থ্রিডি) টিভি এখনই বাজারে পাওয়া যাচ্ছে। এটি ভিজিওর প্রথম থ্রিডি টিভি। এর পর্দায় ব্যবহার করা হয়েছে হালকা ওজনের থ্রিডি কাচ। এ ধরনের কাচ সাধারণত ত্রিমাত্রিক চলচ্চিত্রের প্রেক্ষাগৃহে ব্যবহার করা হয়। ৬৫ ইঞ্চির এ টেলিভিশনের দাম তিন হাজার ৭০০ ডলার। প্রজেক্টরসহ সনির এইচডি ক্যামকর্ডারসনি করপোরেশন তিনটি আকর্ষণীয় হাই ডেফিনেশন ক্যামকর্ডার তৈরি করেছে। প্রতিটিতে রয়েছে ক্ষুদ্র প্রজেক্টর। এসব ক্যামকর্ডারে ২২০ গিগাবাইটের হার্ডড্রাইভ ও ৩২ গিগাবাইটের ফ্ল্যাশ মেমোরি রয়েছে। তিনটি ক্যামকর্ডারেই রয়েছে ৩ ইঞ্চি এলসিডি টাচস্ক্রিন। মার্চ মাসে এসব বাজারে পাওয়া যাবে। অলিম্পাসের টাফ ক্যামেরা লাসভেগাসে চলতি বছরের কনজিউমার ইলেকট্রনিস শোতে অলিম্পাস টাফ ক্যামেরার দুটি মডেল দেখানো হয়েছে।দুটি ক্যামেরাতেই রয়েছে ১৪ মেগাপিক্সেল সেন্সর, ডুয়াল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও এইচডিএমআই সংযোগ। এসব ক্যামেরা হাই ডেফিনেশন ভিডিও ধারণ করতে পারে। অলিম্পাস এখনো এই ক্যামেরার দাম জানায়নি।২০১১ সালের মার্চের মধ্যেই এটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। মটোরোলার ৪জি ফোনযুক্তরাষ্ট্রের বৃহত্তম টেলিযোগাযোগ সংস্থা এটিঅ্যান্ডটি দাবি করেছে, মটোরোলার অ্যাট্রিক্স ৪জি (চতুর্থ প্রজন্ম) ফোন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোনে পরিণত হবে। এতে রয়েছে ১ গিগাহার্টজ গতির ডুয়াল কোর প্রসেসর ও উচ্চ রেজুলুশনের এইচডি মনিটরসহ আরও নানা রকম সুবিধা। এটিও আগামী মার্চের মধ্যে বাজারে আসবে।নিনটেনডোর থ্রিডি গেমিং কনসোলবহনযোগ্য এই যন্ত্রে ছবি দেখা যাবে খুই পরিষ্কার। এর ত্রিমাত্রিক আবহ গেম খেলায় এক নতুন মাত্রা এনে দেবে। আগামী মার্চ মাসে এটি যুক্তরাষ্ট্রের বাজারে আসবে। দাম প্রায় ৩০০ ডলার।আসুসের প্রথম ট্যাবলেট কম্পিউটারএ বছরের কনজিউমার ইলেকট্রনিকস মেলায় ট্যাবলেট পিসির ছিল ছড়াছড়ি। আসুস এবার প্রদর্শনীতে এনেছিল চারটি ট্যাবলেট পিসি। ট্যাবলেট পিসি বলা হলেও এর মধ্যে একটি ১২ দশমিক ১ ইঞ্চির। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের প্রসেসর। এটি চলে উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম অপারেটিং সিস্টেমে। চলতি মাসেই এসব ট্যাবলেট পিসি বাজারে আসছে। দাম ১০০০ থেকে ১১০০ ডলার।