১৯৩০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিজয়ী দলকে জুলে রিমে ট্রফি দেওয়া হতো। সাধারণের কাছে এটি শুধু বিশ্বকাপ নামে পরিচিত। ১৯৭০ সালের পর আরেকটি নতুন ট্রফির নামকরণ হয়, যা ফিফা বিশ্বকাপ ট্রফি নামে পরিচিত।নামকরণ: ১৯৪৬ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনকারী ফিফা প্রেসিডেন্ট জুলে রিমের নামে এটির নামকরণ।নকশাকার: ইতালির সিলভিও গাজ্জানিগার। সাতটি মহাদেশ থেকে আগত বিশেষজ্ঞরা ফিফাকে ৫৩টি মডেল প্রদর্শন করেছিলেন।ট্রফি: উচ্চতা ৩৬ সেন্টিমিটার, ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং ওজন ছয় হাজার ১৭৫ গ্রাম। এর ভিত্তি দুই স্তরের মূল্যবান ম্যালাকাইট দিয়ে তৈরি। ভিত্তির নিচের দিকে ১৯৭৪ থেকে আজ পর্যন্ত সব বিশ্বকাপজয়ীর নাম লেখা আছে।