জি বাংলায় দাদাগিরি দেখতে দেখতে মনে হলো, আমাদের চারপাশে এ রকম হাজারো গুগলি ছড়িয়ে আছে। আসুন, সেখান থেকে দু-চারটা তুলে আনি।রাজনৈতিক গুগলি১০ কোটি টাকা খরচ করে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করল বিএনপি। এতে লাভটা হলো কার?জবাবলাভ হলো সরকারের। কারণ, প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নতি হচ্ছে বলেই তাঁরা এত এত গাড়ি নিয়ে রোডমার্চ করতে পারছেন।অর্থনৈতিক গুগলিআমিন সাহেব যা বেতন পান, বাড়িভাড়া দিতেই তা খরচ হয়ে যায়। তাহলে তিনি চলেন কীভাবে?জবাবতিনি দুই পায়ে চলেন। তবে চলার সময় তাঁর পা দুটো কাঁপে, মাথাটা ঘোরে।সামাজিক গুগলিআপনার স্ত্রীর খালাতো ভাইয়ের শালার বিয়ে। উপহার-টুপহার দিতে হবে। মাস শেষ। হাতে টাকা নেই। চিন্তায় আপনার ঘুম হারাম। আশ্চর্য, বিয়ের দিন আপনার উঠল ১০২ ডিগ্রি জ্বর! বলুন দেখি, আপনার এই জ্বর ওঠার কারণ কী?জবাবকোনো কারণ নেই। এটা আপনার প্রতি সৃষ্টিকর্তার সরাসরি রহমত।পারিবারিক গুগলিআপনার স্ত্রী আপনাকে বললেন, আজ তুমি মশারি টানাও, আমি আরাম করে ঘুমাই। কাল আমি আরাম করে ঘুমাব, তুমি মশারি টানাবে।স্ত্রীর এই কথায় কি কোনো ফাঁকিবাজি লক্ষ করছেন?জবাবফাঁকিবাজি নেই। এটাই চিরন্তন সত্য।গাণিতিক গুগলিআপনি বাজারে গিয়ে দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ দরাদরি করছেন। আপনি বললেন, ‘ওই মিয়া, ৮০০ টাকায় দিবা?’ বিক্রেতার উত্তর, ‘একদাম ৭০০ টাকা। নিলে নেন, না নিলে ভাগেন।’ কার মাথা খারাপ হলো? আপনার না বিক্রেতার?জবাবআপনি গোটা মাছটা দরাদরি করছেন। আর বিক্রেতা বলছে এক কেজির দাম। সে হিসাবে মাছটির দাম ১০৫০ টাকা। ভালোবাসার গুগলিএকটি ছেলে একটি মেয়েকে বলল, ‘আমি তোমাকে বিয়ে করতে চাই।’ মেয়েটি রাজি হলো না। এই ঘটনার ফলাফল কী?জবাবছেলেটি সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।সাধারণ গুগলিআপনি পাঁচতলা একটি বিল্ডিংকে ঠেলে দুই হাত পেছনে নিতে পারবেন?অসাধারণ গুগলিআপনি কি কখনো মরা পাখি হেঁটে যেতে দেখেছেন?