
চা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন ফায়হাম ইবনে শরীফ। এই গবেষণাকর্মের অংশ হিসেবে বর্তমানে তিনি আছেন সুইডেনে। চা এবং চা–বাগানের চালচিত্রকে উপজীব্য করে নানা সময় তিনি প্রদর্শনী করেছেন। ‘চা-চক্র: বাংলাদেশের চায়ের গল্প’ শিরোনামে এসব প্রদর্শনীর ছবিতে প্রতীয়মান হয়েছে তাঁর চা-ময় ভাবনার অনিন্দ্য ঝলক। চাশিল্পে সম্পৃক্ত নানান নৃতাত্ত্বিক ও ঐতিহাসিক বিষয়ও আলো–ছায়ার সুনিপুণ সৃজনে তিনি ফুটিয়ে তুলেছেন। সেই সংগ্রহের কিছু ছবি ফায়হামের অনুমতিক্রমে প্রথম জাতীয় চা দিবস উপলক্ষে প্রকাশ করা হলো।