টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠিত

চট্টগ্রাম কর্মরত বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানদের এক সভা সম্প্রতি নগরের জামালখান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন করা হয়। এ ছাড়া এনামুল হককে আহ্বায়ক ও মনি করিমকে সদস্যসচিব করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।