সবার চেয়ে বড়

নখ

‘আমি আমার নখগুলো বড় করিনি, কেবল কাটা বন্ধ করে দিয়েছি!’ মজার এই মন্তব্য করেছেন বিশ্বের সবচেয়ে বড় নখের অধিকারী ক্রিস দ্য ডাচেস ওয়ালটন। তিনি ক্যালিফোর্নিয়ার একজন সংগীতশিল্পী। খুব বেশি দিন নয়, ‘মাত্র’ ১৯ বছর ধরে নখ কাটেন না ক্রিস। তাঁর ১০ আঙুলের নখের মোট দৈর্ঘ্য প্রায় ২০ ফুট। বিশালাকৃতির নখ নিয়েও দিব্যি সব কাজ করতে পারেন ক্রিস। ডেইলিমেইলগ্রন্থনা: মো. সাইফুল্লাহ