রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতির (এমএন লারমা) সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ এবং যুব সমিতির নতুন কমিটি ১৯ অক্টোবর গঠিত হয়েছে। এ উপলক্ষে কাচালং ডিগ্রি কলেজ মিলনায়তনে পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলনে সভাপতিত্ব করেন জগদীশ চাকমা। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সদস্য সুদর্শন চাকমা, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নবায়ন চাকমা, জেএসএস (এমএন লারমার) খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি প্রত্যয় চাকমা, জেএসএস বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্ঞানজীব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক দীপু চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জ্যোসি চাকমা প্রমুখ। পরে সুমেধ চাকমাকে সভাপতি, জগদীশ চাকমাকে সাধারণ সম্পাদক ও বেটল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পাশাপাশি শুভাশীষ চাকমাকে সভাপতি, রুপম চাকমাকে সাধারণ সম্পাদক করে পাহাড়ি ছাত্র পরিষদের কলেজ শাখা কমিটি গঠন করা হয়।
অন্যদিকে মিহির কান্তি চাকমাকে সভাপতি, রুবেল চাকমাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের যুব সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়।