সবার চেয়ে বড়

পেঁয়াজ

‘জীবনে যত পেঁয়াজ খেয়েছি, তারচেয়ে বেশি রোপণ করেছি।’ বলছিলেন পিটার গ্লেজব্রুক। ৬৮ বছর বয়সী এই শখের কৃষক সবচেয়ে বড় পেঁয়াজ উৎপন্ন করে গিনেস বুকে নাম লেখালেন। সেই পেঁয়াজের ওজন ৮০ পাউন্ড! পিটার এই পেঁয়াজটি উৎপন্ন করেছিলেন হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শো প্রতিযোগিতার জন্য। যুক্তরাজ্যের গ্রেট ইয়র্কশায়ার শো গ্রাউন্ডে প্রতিবছর এই আসর বসে। এবারের আসরে কেবল পেঁয়াজই নয়, ৮২ পাউন্ডের একটি বাঁধাকপিও এনেছিলেন পিটার। এর আগে আরও কয়েকটি বিশাল সবজি চাষ করে রেকর্ড গড়েছিলেন এই ভদ্রলোক। ডেইলি মেইল