কম্পিউটার সোর্স বাজারে নিয়ে এসেছে উন্নতমানের প্রোলিংক ব্রান্ডের এলসিডি টেলিভিশন। এর এইচডি প্রযুক্তি দেয় হাই ডেফিনেশনের নিশ্চয়তা। ফলে ৩২ ইঞ্চি ওয়াইডস্ক্রিনের সুন্দর ও মনোমুগ্ধকর রঙিন ছবি ঘরে বসে আপনাকে দেবে থিয়েটার অভিজ্ঞতা। এর কন্ট্রাস্ট রেশিও ৫০,০০০:১। এটি ২০০টিরও বেশি চ্যানেল সাপোর্ট করে। এর ইউএসবি পোর্ট দিয়ে পেনড্রাইভের মাধ্যমে আপনি আপনার পছন্দের অডিও গান এবং স্থির ছবি উপভোগ করতে পারবেন। এ ছাড়া এতে রয়েছে ভিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং এস ভিডিও পোর্ট। কম্পিউটার সোর্স প্রতিটি প্রোলিংক টিভিতে দিচ্ছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা ও এক বছরের প্যানেল ওয়ারেন্টি। এর দাম পড়বে ৪৮ হাজার ৫০০ টাকা। বিজ্ঞপ্তি।