আমার মোবাইল ফোনসেট নকিয়া ৭৬১০। অন্য কোনো মোবাইল ফোন থেকে ব্লটুথের মাধ্যমে গান এই সেটে আনার সময় ‘শো মেমোরি’ আসে। মেমোরিতে জায়গা খালি আছে ১০০ মেগাবাইট এবং ছবি তুলে সংরক্ষণ করা হলে দেখার সময় ‘App.closed media Gallery’ লেখা দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুকআপনার এই মোবাইল ফোনসেটে এ সমস্যা হওয়ার কারণ হলো ব্লুটুথ খোলা রাখা। সব সময় মোবাইল ফোনসেটের ব্লুটুথ খোলা রাখবেন না। আমি নকিয়া ৩১১০সি ও রবি সংযোগ ব্যবহার করি। আমি কি অপেরা মিনি ব্যবহার ও জিমেইল ব্যবহার করতে পারব? আমার সেটে কেন ফেসবুকের ফ্রি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি না? সজল, ই-মেইল: sajal.mdab@gmail.comআপনার মোবাইল ফোনে অপেরা মিনি ব্যবহার করতে পারবেন এবং জিমেইলও ব্যবহার করতে পারবেন। কিন্তু ভালো ফল পাবেন না। আপনার মোবাইল ফোনে ফেসবুকের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না।পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস