প্রাইম ডিস্ট্রিবিউশনের উদ্যোগে সম্প্রতি রবির এক বছর পূর্তি উদ্যাপন করা হয়। এতে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান প্রধান অতিথি ছিলেন। তিনি প্রথম বর্ষপূর্তির কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন রবির চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মশিউর রহমান, প্রাইম ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মইনুল আলম, নির্বাহী পরিচালক রাশেদুল আলম, মহাব্যবস্থাপক তানভীর আহমেদ, ব্যবস্থাপক (অপারেশন) চৌধুরী আবদুল গাফ্ফর প্রমুখ। বিজ্ঞপ্তি।