রুশ রস

masud328@gmail.comজবর জীবজগৎ ইঁদুরের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে হাতি বলল:—তোর মতো তুচ্ছ প্রাণী ইহজগতে আর নেই!ইঁদুর মুখ তুলে বলল:—কথাটা আবার বলবেন, প্লিজ? মুখস্থ করে নিতে চাই। তারপর পিঁপড়েকে দেখলে তাকে এই কথাটাই বলব। টেলিগ্রাম পাঠাচ্ছে কুকুর। সে লিখল:—ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ।তাকে বলা হলো:—চাইলে আপনি আরও একটি শব্দ যোগ করতে পারেন। খরচ একই পড়বে।একটু ভেবে নিয়ে কুকুর বলল:—না, আরেকটা ‘ঘেউ’ যোগ করলে অর্থ বোঝা যাবে না। দুই উকুন বেরিয়ে এল রেস্টুরেন্ট থেকে। টলছে দুজনই। একজন বলল:- হেঁটে যাব, নাকি কুকুর ধরব? পাড়া দিয়ে ভালুক পিঁপড়েদের বাড়ি পুরো ধ্বংস করল বলে ভয়ংকর প্রতিশোধ নিল ক্ষিপ্ত এক পিঁপড়ে। ভালুকের বাড়ির উঠোনের ঠিক মাঝখানে গিয়ে মল ত্যাগ করে এল।কম্প্-হিউমার পেন্টিয়াম-১, পেন্টিয়াম-২, পেন্টিয়াম-৩ ও পেন্টিয়াম-৪-এর পরবর্তী পেন্টিয়ামের নাম হবে ‘রিটার্ন অব দ্য পেন্টিয়াম’। নির্জন অন্ধকার পথ দিয়ে হেঁটে যাচ্ছিল প্রোগ্রামার। একজন পথরোধ করে দাঁড়িয়ে টাকা দাবি করল। প্রোগ্রামার ভাবল:নিশ্চয়ই প্রোভাইডার! মাঝেমধ্যেই হঠাৎ করে মনিটরে ভেসে ওঠা নীল পর্দা দেখে দেখে অতিষ্ঠ? মাইক্রোসফটের সাইট থেকে একটি ‘প্যাচ’ ডাউনলোড করে নিন। এরপর কন্ট্রোল প্যানেলে গিয়ে বেছে নিন, কী রঙের পর্দা দেখতে চান।  স্বর্গ আর নরকের মধ্যে পার্থক্য কী?নরকে ইন্টারনেট নেই। প্রোগ্রামারের লেখা স্মৃতিকথা থেকে: ‘মেয়েটির সঙ্গে নেট-বন্ধুত্ব ছিল প্রায় দুই বছরের। এখন তার কথা ঠিক মনে পড়ে না। তবে তার আইপি অ্যাড্রেসটি ভুলিনি এখনো।’খেকভ ও তার ভ্রাতুষ্পুত্রভিক্তর ভেরিজনিকভভ্রাতুষ্পুত্রের কাছ থেকে চিঠি পেল খেকভ। খাম খুলে সে পড়তে শুরু করল:‘প্রিয় কাকা, আমি কি তোমাকে চিঠি লিখতে পারি?’একটু ভেবে নিয়ে খেকভ উত্তর লিখল:‘অবশ্যই পারিস।’কিছুদিন পর আরও একটা চিঠি এল:‘আমি তোমাকে চিঠি লিখলে তুমি আমাকে উত্তর দেবে তো?’ ভ্রাতুষ্পুত্র প্রশ্ন করল।‘দেব’, প্রতিশ্রুতি দিল খেকভ।‘কী বিষয়ে লিখব?’ প্রশ্ন এল পরের চিঠিতে।—‘ছিদ্র করার জন্য ছুঁচলো একটা হাতিয়ার কিনেছি, সে কথা?’‘লিখিস,’ জানাল খেকভ।‘আমার পোষা বাদুড়ের তিনটে বাচ্চা হয়েছে, তিন খুদে বাদুড়, সে কথাও লিখব?’ নিশ্চিত হতে চাইল ভ্রাতুষ্পুত্র।—‘আর আমি যে একটা স্টাডি সার্কেলে ঢুকেছি, সেটাও জানাব?’‘হুঁ, সেটাও জানা।’ খেকভ সম্মতি জানাল।‘আচ্ছা, খুব শিগগির চিঠি লিখব,’ ভ্রাতুষ্পুত্র লিখল পরবর্তী চিঠিতে।কাকা চিঠির অপেক্ষা করল অনেক-অনেক দিন। চিঠি নেই তো নেই-ই। একদিন দরজায় বেল বাজল হঠাৎ। দরজা খুলে কাকা দেখল ভ্রাতুষ্পুত্র দাঁড়িয়ে। ‘কাকা!’ খুশিতে চিৎকার দিয়ে বলল সে। ‘জানো, চিঠি লেখার সময় আমার একদমই নেই। তার চেয়ে বরং একদিন তোমাদের বাসায় বেড়াতে আসি? খুব বেশি দূরে তো থাকি না। শ খানেক কিলোমিটারের মামলা।’‘অবশ্যই আসিস’, নিমন্ত্রণ জানাল কাকা।‘অবশ্যই আসব’, প্রতিশ্রুতি দিয়ে ফিরে গেল ভ্রাতুষ্পুত্র।রু শ মি শা লি এক লোক পথে এক গোছা টাকা কুড়িয়ে পেল। গুনতে শুরু করে দেখল ২০ রুবল কম। মেয়েরা কী চায়?মেয়েরা চায় সবকিছু তাদের মতো করে চলুক, যেমন তারা চায়। পথে এক পুলিশের কাছে গিয়ে বলল এক লোক:আমার ঘড়ি চুরি হয়ে গেছে।—এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা। হেলমেট হচ্ছে মোটরসাইকেলের সামনের বাম্পার। বিবাহে প্রবল অনিচ্ছুক এক লোককে বলা হলো:সারাটা জীবন একা একাই কাটাবে? ভেবে দ্যাখো, তুমি যখন মরণশয্যায়, তখন তোমার মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না। কোনো প্রতিযুক্তি দেখাতে না পেরে বিয়ে করতে রাজি হয়ে গেল লোকটা।অনেক বছর পরের কথা। দীর্ঘ সংসারজীবন যাপনের পর লোকটি বৃদ্ধ অবস্থায় শুয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। তাকে ঘিরে আছে তার স্ত্রী, পুত্র-কন্যা। শুয়ে শুয়ে সে ভাবছে:কেন যে বিয়ে করেছিলাম! পানি খেতে ইচ্ছে করছে না তো!