masud328@gmail.comরু শ মি শা লি হোয়াইট ওয়াইন কী?—সবুজ আঙুর থেকে তৈরি হলদেটে পানীয়কে হোয়াইট ওয়াইন বলা হয়। বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইউক্রেনীয় ক্লিচকো ভ্রাতৃদ্বয়কে বর্ণবাদী বলে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাঁরা সুযোগ পেলেই পিটিয়ে তক্তা বানিয়ে ফেলছেন কৃষ্ণাঙ্গদের। অনেক লেখককে বলতে শোনা যায়, যে কখনো বই লেখেনি, তার উচিত নয় অন্যের বইয়ের সমালোচনা করা। —একদম ভুল কথা। আমি কখনো ডিম পাড়িনি বলে অমলেটের স্বাদের বিষয়ে মন্তব্য করতে পারব না? তোমার চশমার পাওয়ার কত? —মাইনাস পাঁচ। —খুব ঠান্ডা নিশ্চয়ই! সরকার বেতন দেয় না কেন? —কারণ, সরকার কর্মচারীদের ভালোবাসে এবং টাকা দিয়ে ভালোবাসাকে কলুষিত করতে চায় না। দুই মহিলার সংলাপ।—আপনার মেয়ে কেমন আছে? —বিয়ে হয়েছে কয়েক বছর হলো। স্বামীটা খুবই ভালো। রান্নায় সাহায্য করে, ধোয়ামোছা করে, ছেলেমেয়েদের দেখাশোনা করে...—আর আপনার ছেলে? —বেচারার ভাগ্য খারাপ। এক দজ্জাল বউয়ের পাল্লায় পড়েছে। বেচারাকে রান্না, ধোয়ামোছা তো করতে হয়ই, দেখাশোনাও করতে হয় ছেলেমেয়েদের।পেনসিলেরাভ্লাদিমির শিস্লোভস্কি একদিন কান পেতে আমার পেনসিলদের কথোপকথন শুনলাম।লাল পেনসিল বলল বড়াই করে:—আমি সমস্ত ভুল শুদ্ধ করি। আমি অপাপবিদ্ধ, নিষ্পাপ।কেমিক্যাল পেনসিল চিৎকার করে বলল:—আমাকে কেউ মুছে ফেলতে পারে না। আমি অমর।টেকনিক্যাল পেনসিল যুক্তি দেখাল:—আমার চেয়ে সূক্ষ্ম ও সরু করে কেউ আঁকতে পারে না। আমি অনন্য।সাধারণ পেনসিলের গলা শোনা গেল না। লিখে লিখে, ক্ষয় হতে হতে প্রায় নিঃশেষিত হয়ে গেছে। বিতর্কে অংশ নেওয়ার শক্তি তার আর নেই।আমার মনে হলো, মাঝেমধ্যে অতিপ্রয়োজনীয় না হওয়াটাই কি শ্রেয় নয়?পাঁচ মিনিট সাভেলি ৎসিপিনসন্তর্পণে দরজা খুলে মেয়েটি ঘরে ঢোকাল ছেলেটিকে।‘বাসায় কেউ নেই?’ ছেলেটি জিজ্ঞেস করল। ‘নেই।’ ঘড়ির দিকে তাকিয়ে মেয়েটি বলল,‘আমাদের হাতে আছে পাঁচ মিনিট সময়। তারপর মা এসে পড়বে।’‘কিন্তু এই সময়ে আমরা কুলিয়ে উঠতে পারব তো?’ দ্বিধাগ্রস্ত স্বরে প্রশ্ন করল ছেলেটি। ‘তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে অকপটে একটা স্বীকারোক্তি করতে চাই।’‘কী স্বীকারোক্তি?’‘জানো, আমি আগে কখনো...মানে, আমার জীবনে এই প্রথম...’‘হতেই পারে না!’ ভারি অবাক হলো মেয়েটি।‘সত্যি বলছি, আগে কক্ষনো...’‘বিশ্বাসই হয় না,’ মেয়েটি বলল। ‘তোমার বয়স কত?’‘আঠারো।’‘আঠারো?! অথচ কখনো...সত্যি বিরল ঘটনা। তুমি সত্যি সত্যিই কখনো...’‘হ্যাঁ, হ্যাঁ, সত্যি।’ ‘অসুবিধে নেই। সব ভার ছেড়ে দাও আমার ওপর। দেখো, কী যে তৃপ্তি! ভুলতে পারবে না।’ মেয়েটি আলিঙ্গনে জড়াল ছেলেটিকে, চুমু খেল, তারপর তাকে বেডরুমে ঢুকিয়ে বসাল বিছানার ওপরে। পর্দা টেনে দিয়ে চালু করে দিল মৃদু সংগীত।‘একটু অপেক্ষা করো,’ মেয়েটি বলল ফিসফিস করে। ‘আমি এখনই আসছি।’ দরজার আড়ালে হারিয়ে গেল সে।পানি পড়ার ঝিরঝির শব্দ ছেলেটির কানে বেজে উঠল পরিচিত গানটির মতো ‘পাঁচ মিনিট, পাঁচ মিনিট...’‘তুমি রেডি? আমি আসছি,’ শোনা গেল মেয়েটির গলা। ‘আর একটু ধৈর্য ধরো...আর এক সেকেন্ড। ব্যস, চোখ বন্ধ করো।’ ভেসে এল পায়ের মৃদু শব্দ, অবর্ণনীয় সুগন্ধ।চোখ-বন্ধ-করা অবস্থাতেই দুহাত সামনে বাড়িয়ে ধরল ছেলেটি। তার হাতের তালু অনুভব করল উষ্ণতা আর আর্দ্রতা।চোখ খুলে সে দেখল বড় এক বাটি। সেখান থেকেই চারপাশে ছড়িয়ে পড়ছে নুডলসের ক্ষুধাবর্ধক সুবাস।‘দেখলে তো,’ বলে মেয়েটি চুমু খেল ছেলেটির গালে। ‘বলেছিলাম না, পাঁচ মিনিট! এটা হলো ইনস্ট্যান্ট নুডলস। খাও, জলদি খাও, নয়তো ঠাণ্ডা হয়ে যাবে।’