masud328@gmail.comরমণীয় সিদ্ধান্তহীনতাভ. ভিসোৎস্কায়াসিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে এক মহিলার কথোপকথন— মহিলা: আমার এখানে স্ক্রিনে একটা নোটিশ দেখাচ্ছে, ‘আপনার পাসওয়ার্ডের মেয়াদ তিন দিন পরে শেষ হতে চলেছে। আপনি কি নতুন পাসওয়ার্ড স্থাপন করতে চান? হ্যাঁ - না।’ কোনটা টিপব?সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: আপনি কি নতুন পাসওয়ার্ড বসাতে চান?মহিলা: ঠিক জানি না। মনে হয়, চাই।সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: তাহলে কোন বাটন টিপতে হবে?মহিলা: ‘না’ বাটন?সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: ‘না’ বাটন কেন? আপনি তো পাসওয়ার্ড বদলাতে চান, তাই না?মহিলা: হ্যাঁ। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: তাহলে কোন বাটন টিপতে হবে?মহিলা: জানি না। আপনার কী মনে হয়?সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: নির্দিষ্ট করে বলুন, আপনি নতুন পাসওয়ার্ড চান, নাকি চান না?মহিলা: চাই।সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: তাহলে কোন বাটন টিপতে হবে?মহিলা: আমি কোত্থেকে জানব! আপনি আমার মাথা খারাপ করে দিচ্ছেন কেন! কী টিপতে হবে, আপনিই বলে দিন না!সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: আপনার স্ক্রিনে কী লেখা আছে, সেটা আমাকে পড়ে শোনান এবং উত্তর দিন।মহিলা: ‘আপনার পাসওয়ার্ডের মেয়াদ তিন দিন পরে শেষ হতে চলেছে। আপনি কি নতুন পাসওয়ার্ড স্থাপন করতে চান? হ্যাঁ - না।’ আমার উত্তর: চাই।সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: হ্যাঁ নাকি না?মহিলা: হ্যাঁ।সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: তাহলে কোন বাটনটা টিপতে হবে?মহিলা: জানি না। সম্ভবত ‘না’। প্রস্তুতিভিক্তর ভেরিজনিকভপ্রতিদিন সন্ধ্যায় যাবতীয় সম্ভাব্য অঘটনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেয় রুসালকিন। প্রতি সোমবার সে নিজের দুই চোখ বেঁধে হাতড়িয়ে হাতড়িয়ে সব কাজকর্ম করে।‘কখনো হঠাৎ অন্ধ হয়ে যাই যদি, সেটার প্রস্তুতি আমার থাকবে।’প্রতি মঙ্গলবার সে কাপড় দিয়ে শক্ত করে কান ঢাকে। ‘কখনো হঠাৎ বধির হয়ে যাই যদি...’প্রতি বুধবার হাঁটু ভাঁজ করে ঊরুর সঙ্গে বেঁধে ক্রাচে ভর দিয়ে হাঁটে। ‘কখনো হঠাৎ পা হারিয়ে ফেলি যদি...’প্রতি বৃহস্পতিবার একটি হাত শরীরের সঙ্গে বেঁধে সব কাজকর্ম করে এক হাতে। প্রতি শুক্রবার সে চিৎ হয়ে ঠায় শুয়ে থাকে। একদম নড়াচড়া করে না। প্রতি শনিবার রুসালকিন স্মৃতিলোপের ভান করে। প্রতিবেশিনীর সঙ্গে স্ত্রীকে গুলিয়ে ফেলে। স্যুপ খেতে চেষ্টা করে কাঁচি দিয়ে...প্রতি রোববার সে নিজেকে বিশ্রাম দেয়। কোনো কিছুই করে না।এক বুধবারে সে যখন স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্রাচে ভর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল পাশের পার্কে, তাদের ফ্ল্যাটের সবকিছু চুরি হয়ে গেল। শোকে-দুঃখে রুসালকিনের পাগল হওয়ার জোগাড়।পরে জানা গেল, তার একই তলার প্রতিবেশী এই চৌর্যকর্ম সাধন করেছে। সে ছুতো দেখাল, ‘তার সব জিনিসপত্র আমি অবশ্যই ফিরিয়ে দিতাম। আমি আসলে চেয়েছিলাম তাকে প্রস্তুত করতে।’দুই দু গুণেআ. সুমবায়েভ‘দুই দু গুণে কত?’ জিজ্ঞেস করলাম। ‘জানি না’, বলল।বিস্ময়ে আমি চোখ পিটপিট করে তাকালাম তার দিকে।‘তুমি তো জানতে’, আদর করে বললাম।‘ভুলে গেছি’, উত্তর দিল। আমি তাকে মনে করিয়ে দিলাম, ‘দুয়ে দুয়ে যত হয়, তত।’‘ওহ্, বুঝেছি। ঘেউ-ঘেউ ঘেউ-ঘেউ।’‘সাব্বাস,’ আমার প্রশংসা শুনে লেজ নাড়াল সে। দর্শক হাততালি দিয়ে উঠল।ফাঁদভাসিলি শিমবেরেভস্বামী বাসায় ফিরল ভোরবেলা। তার সঙ্গে স্ত্রীর বিনিময় হলো নিম্নলিখিত সংলাপ—স্ত্রী: এখন নিশ্চয়ই গল্প ঝাড়বে, বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে গিয়েছিলাম...স্বামী: তাই তো! ঠিকই তো বলেছ। বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে গিয়েছিলাম...স্ত্রী: তা তো বটেই! লাইব্রেরিতে গিয়ে একটা করে বই নিলে সকলে...স্বামী: ঠিক বলেছ, লাইব্রেরিতে গিয়ে একটা করে বই নিয়েছি সকলে...স্ত্রী: পরে আরও একটা করে...স্বামী: ঠিক বলেছ। আরও একটা করে...স্ত্রী: পরে আরও একটা...স্বামী: ঠিক! পরে আরও একটা...স্ত্রী: তারপর আবার একটা, আরও একটা, আরও একটা...স্বামী: সবই তো ঠিক বলছ! আবার একটা, আরও একটা, আরও একটা...স্ত্রী: এর পরে তোমরা ফোন করে গোটা দুই পুরোনো বন্ধুকে ডেকে এনেছ, তারপর আরও কয়েকটা বই নিয়ে রিডিং রুমে গেছ...স্বামী: একদম ঠিক। রিডিং রুমে। তবে বন্ধুরা পুরোনো হলেও বয়স কিন্তু অত বেশি না।স্ত্রী: হু, তারপর বন্ধুদের সঙ্গে যৌবনকালের স্মৃতিচারণা করেছ...স্বামী: অবশ্যই। স্মৃতিচারণা করেছি একবার, দুবার, তিনবার...সাকল্যে বার দশেক। স্ত্রী: দশবার? সত্যি বলছ?স্বামী: অবশ্যই সত্যি বলছি। বার দশেক তো বটেই, এমনকি এগারোবারও হতে পারে...স্ত্রী: তাহলে আমারই ভুল হয়েছে। আমি দুঃখিত, অনর্থক সন্দেহ পোষণের জন্য। আমি তো ধরেই নিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে ভোদকা গিলেছ, তারপর সকাল পর্যন্ত ছিলে বারবণিতাদের সঙ্গে...স্বামী: তুমি সব সময় আমার সম্পর্কে খারাপ ধারণা করো! হয়েছে একেবারেই উল্টোটা—ভোদকা খেয়েছি বারবণিতাদের সঙ্গে, তারপর ভোর পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা...