
স্ত্রীর গর্ভাবস্থা স্বামীর ওপরও প্রভাব ফেলে। হরমোনের পরিবর্তনের কারণে ‘হবু বাবা’দের আক্রমণাত্মক মনোভাব হ্রাস পায় এবং যত্নশীলতা বাড়ে। ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষক দল সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গেছে, সাইকেল চালানো ও ইয়োগা করা শরীরের জন্য একই রকম উপকারী।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণা অনুযায়ী, মানুষের মনের বয়স শরীরের বয়সকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনি ততটাই বৃদ্ধ, যতটা আপনি নিজেকে মনে করেন।
সূত্র: ডেইলি মেইল