সবজান্তা সমীপেষু

উসাইন বোল্টের মতো দৌড়বিদ হওয়ার উপায় কী?

মো. ইনামুল হক, কুতুবপুর, চুয়াডাঙ্গা

l লোকাল বাসের জন্য দাঁড়িয়ে না থেকে দৌড়ে দৌড়ে যাতায়াত করা।

একহাতে তালি বাজলে কী হতো?

রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম

l তালি দেওয়ার জন্য দুই হাত ব্যবহার করতে হতো না।

ঢাকা শহরের মতো এত রিকশা পৃথিবীর আর কোথাও দেখা যায় না কেন?

শাহালম, ভৈরব, কিশোরগঞ্জ

l কারণ, ঢাকার লোকেরা আগেই সব রিকশা কিনে নিয়েছেন বলে।

সবজান্তার কাছে কেউ প্রশ্ন না পাঠালে সবজান্তা কী করবেন?

এম ইয়াসিন আরাফাত, লোহাগড়া, চট্টগ্রাম

l ডাকবিভাগের সমস্যা ও সম্ভাবনাবিষয়ক প্রবন্ধ লিখবেন।

রাজনৈতিক প্রতিশ্রুতি আর আষাঢ়ে গল্পের মধ্যে মিল কী?

মো. আসিফ আল-রাজী, জানিয়ার বাগান, জয়পুরহাট

l সবাই শোনে, কিন্তু বিশ্বাস করে না।

গাধা পানি ঘোলা করে খায় কেন?

সুদীপ্তা, চিড়াকান্দী, হবিগঞ্জ

l যাতে পানির ভেতর থেকে কেউ গাধার পানি খাওয়ার ছবি তুলে ফেলতে না পারে।

পাথরে পাথরে ঘষলে আগুন জ্বলে কেন?

শরীফুজ্জামান রিয়ান, কৈয়ারবিল, চকরিয়া

l ওভাবে ঘষলে পাথর তো বটেই, রেগে-মেগে যে কেউ আগুন হয়ে যাবে!

সেরা প্রশ্ন

সবজান্তা কে?

আফসানা হাবিব, নরসিংদী

l যিনি সব জেনেও আগে থেকে কিছু বলেন না!

অভিনন্দন হাবিব, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।