পৃথিবীতে বোধ হয় সময়ই একমাত্র ব্যাপার, যাকে একজন মানুষের কাছে এই অফুরন্ত আবার পরক্ষণেই দুর্লভ বলে মনে হয়। তারই কিছু নমুনা দেখিয়েছেন রাজীব কামালছাত্রইশ্ পরীক্ষা যে কবে শেষ হবে! আব্বু বলেছে পরীক্ষা শেষ হলেই কক্সবাজারে বেড়াতে নিয়ে যাবে।হায় হায়, পরীক্ষার আর মাত্র দুই দিন বাকি! কিছুই তো এখনো পড়া হয়নি। সময় যে এত দ্রুত দৌড়ায়! গৃহিণীআজ রাত আটটায় জি বাংলায় সিরিয়াল আছে। কাহিনিটা যে কোন দিকে যায়! টেনশন লাগতেছে। আটটা যে কখন বাজে!পাশের বাসার ভাবির সঙ্গে রাতের সিরিয়াল নিয়ে গল্প করতেই দেরি হয়ে গেল। এদিকে রান্নার কিছু হয়নি। ওর অফিস থেকে আসার সময় প্রায় হয়ে গেছে। এখন যে কী করি!প্রেমিকবিকেল চারটায় টুশির সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার কথা। কখন যে চারটা বাজে! সময় যে কাটতেই চায় না!ধ্যাৎ, পার্কে বসতে না-বসতেই সন্ধ্যা হয়ে গেল! টুশির সঙ্গে থাকলে টাইমের কোনো নাগাল পাই না। ঘড়ির কাঁটারে বাইন্দা রাখবার মন চায়।পরিবারের কর্তামাসের ২০ তারিখ যেতে না-যেতেই বেতনের টাকা প্রায় শেষ! এই মাসটা যেন শেষ হতেই চাইছে না! কবে যে আবার ১ তারিখ আসে!রহিমের কাছ থেকে সাত দিনের জন্য টাকা ধার নিছিলাম। কিন্তু এর মধ্যেই সাত দিন হয়ে গেল! কালই তো ওরে টাকা ফেরত দিতে হবে!ব্যবসায়ীদোকানের বহুত মাল বাকিতে বিক্রি করছি। কবে যে কাস্টমারদের কাছ থেকে টাকা ফেরত পামু!রমজান মাস আইল আর গেল, টেরই পাইলাম না। ব্যবসাটা তো হয়ই রমজান মাসে। গোটা বছরই রমজান মাস হইলে যে কী ভালা হইত!