সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ট্রাস্টি বোর্ডের সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য মো. নুরুল মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, ট্রাস্টির ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য মামুন সালাম, আব্দুস সালাম, ফেরদৌস খান আলমগীর, ইসরাত জাহান ও সহ–উপাচার্য শরীফুজ্জামান।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সদস্যদের সামনে তুলে ধরেন সরওয়ার জাহান। এরপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি, নতুন ভবন করার পরিকল্পনা, ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ও সমাবর্তনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।