এক হাজার ২৯২টি হীরা, মোট ওজন ১৪০ ক্যারেট। তার মধ্যে ছয়টি হীরার ওজন ৩ ক্যারেট করে। এই সব হীরা সাজানো সাদা স্বর্ণের মধ্যে। না, কোনো গহনার বর্ণনা নয়, একটা হাতঘড়িতে এত কারিকুরি। বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিউব্লো এমনই এক ঘড়ি এনেছে বাজারে। দাম পাঁচ মিলিয়ন ডলার। বলা হচ্ছে, দুনিয়ার সবচেয়ে দামি হাতঘড়ি এটি। বিবিসি ও ডেইলি মেইল