নতুন চাকরি বা কর্মক্ষেত্রে শুরুটা অনেক সময় খুবই আকর্ষণীয় মনে হয়। বন্ধুসুলভ পরিবেশ থাকে। ‘আমরা সবাই মিলে একটা পরিবার’, এমন সাংস্কৃতিক আবহও দেখা যায় অফিসে। কিন্তু সময়ের সঙ্গে সূক্ষ্মভাবে পরিস্থিতি বদলে যেতে পারে। যেগুলো আদতে বড় সমস্যার ইঙ্গিত। এগুলো শুরুতে নিরীহ মনে হলেও পরে মানসিক চাপ, ক্লান্তি ও অসন্তুষ্টির কারণ হতে পারে। চলুন, জেনে নেওয়া যাক অফিসে এমন ৭টি গুরুত্বপূর্ণ রেড ফ্ল্যাগ—
প্রতিটি কাজ যদি শেষ মুহূর্তে এসে ‘জরুরি’ হয়ে যায়, তাহলে এটি ভালো পরিকল্পনার অভাবের লক্ষণ। এতে আপনি সব সময় চাপের মধ্যে থাকবেন। ধীরে ধীরে বার্নআউট হতে পারেন।
আপনার কাজ কী বা দৈনন্দিন লক্ষ্য কী, সেটা পরিষ্কার নয়। তবু আপনাকে বড় বড় ফলাফল দিতে বলা হচ্ছে? এটি আপনাকে প্রতিনিয়ত মানসিক চাপে রাখা ও ব্যর্থ প্রমাণ করার একধরনের কৌশল হতে পারে। পরিষ্কার লক্ষ্য না থাকলে কাজের মূল্যায়নও ঠিকমতো হয় না।
ভালো কাজের সময় কোনো প্রশংসা নেই, কিন্তু ভুল হলেই সমালোচনা—এটি বড় সতর্কসংকেত। স্বাস্থ্যকর কর্মপরিবেশে নিয়মিত গঠনমূলক আলোচনা ও ইতিবাচক পর্যালোচনা থাকে।
সাবেক কর্মীদের নিয়ে নেতিবাচক কথা বলা হলে বুঝতে হবে প্রতিষ্ঠানটি নিজের ভুল স্বীকার করে না। এটা একধরনের প্রাতিষ্ঠানিক ইনসিকিউরিটি (অনিশ্চয়তা)। ভালো প্রতিষ্ঠান সব সময় সবকিছু থেকে শেখার চেষ্টা করে। সাবেক কর্মীদের ভিলেন হিসেবে দেখানোর প্রবণতা থাকে না।
ছুটি নিতে গেলে অস্বস্তি তৈরি করা, কর্মীর ভেতরে অযথা অপরাধবোধ তৈরি করা, সময়মতো কাজ শেষ করে বের হলেও বিরূপ প্রতিক্রিয়া—এসবই কাজ ও জীবনের ভারসাম্যহীনতার লক্ষণ।
ঘন ঘন মিটিং হচ্ছে, কিন্তু কোনো সিদ্ধান্ত বা ফলাফল নেই—এটি সময় ও উৎপাদনশীলতা নষ্ট করে। ভালো প্রতিষ্ঠান মিটিংকে লক্ষ্যভিত্তিক রাখে।
আনলিমিটেড পিটিও বা অন্যান্য সুবিধা থাকলেও যদি উন্নতির সুযোগ না থাকে, তাহলে সেটি আসলে স্থবিরতার ইঙ্গিত। দীর্ঘ মেয়াদে এটি আপনার পেশাজীবনের জন্য ক্ষতিকর।
এই লক্ষণগুলো প্রথমে ছোট মনে হলেও সময়ের সঙ্গে বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই শুরুতেই সচেতন হওয়া জরুরি। প্রয়োজনে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন আর পরিস্থিতি বদলালে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। বিকল্প চাকরি খোঁজার মানসিক প্রস্তুতি নিন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া