ব্র্যাক বিশ্ববিদ্যালয় উপাচার্য ভিনসেন্ট চ্যাং। নানা দেশের নামী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, পড়িয়েছেন এই শিক্ষাবিদ। তবে এর বাইরেও ভ্রমণের প্রতি তাঁর ঝোঁক আছে। সুযোগ পেলেই একা একা বেরিয়ে পড়েন। বিশ্বের নানা প্রান্ত ঘুরে ছবি তোলেন তাঁর পুরোনো মডেলের আইফোন দিয়ে। মোবাইলে তোলা এই ছবিগুলো নিয়েই ব্র্যাকের ক্যাম্পাসে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ব্র্যাক ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি (বিইউএপিএস)। ‘কার্পে ডিয়েম’ শিরোনামের দুই দিনব্যাপী প্রদর্শনীটি শেষ হলো আজ।