২০০৯ সালের এক হাড়কাঁপানো শীতের সকাল। তবুও সাহস করে আমি আর আমার এক অস্ট্রেলিয়া ফেরত কাজিন বেরিয়েছি রিকশা ভ্রমণে। ওর নাম রোহান। শীতের ছুটিতে দেশে এসেছে। শীত মোকাবিলায় আমার পায়ে ছিল জুতা, মোজা, গায়ে ছিল ফুলশার্ট আর উলের জ্যাকেট, গলায় মাফলার, মাথায় টুপি...শরৎবাবুর ভাষায়—পশ্চিমের শীতের বিরুদ্ধে আমার সতর্কতার অন্ত নেই। আর রোহান শুধু একটা ফুল শার্ট আর একটা ফুল প্যান্ট পরেই চলে এসেছে। ওর মতে, বাংলাদেশ হলো নাতিশীতোষ্ণ অঞ্চল, অর্থাৎ না শীত, না উষ্ণ। আমরা রিকশায় নানা বিষয় নিয়ে হাসছিলাম আর মজা করছিলাম। আমাদের রিকশাওয়ালাও মাঝেমধ্যে আমাদের আলোচনায় যোগ দিচ্ছিলেন। একসময় আমাদের রিকশাটা এক বিশাল পোলট্রি ফার্মের পাশ দিয়ে যাচ্ছিল। তখন তীব্র দুর্গন্ধ আমাদের নাকে মিসাইলের মতো আঘাত হানল। অভ্যাসবশত রোহান নাক চেপে বলল, Oh! Shit! রিকশাওয়ালা সঙ্গে সঙ্গে বললেন, ‘ভাইজান যা কইছেন, শীতে দাঁতে দাঁতে টক্কর খাইতাছে।’ আমরা তখন হাসব না কাঁদব তাই ভেবে পাচ্ছিলাম না। আর প্রিয় পাঠকদেরও নিশ্চয়ই বুঝতে বাকি নেই আমাদের রিকশাওয়ালা Oh! Shit!কে ‘উহ্...শীত’ ভেবেছিল। নাম-ঠিকানাবিহীন