
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে মরক্কো সরকার। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (shed.gov.bd) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ১৩ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয়টি বিষয়ে পড়ালেখার জন্য বৃত্তি দেওয়া হবে: মেডিকেল সায়েন্স, প্যারামেডিকেল সায়েন্স, কমার্শিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল সায়েন্স, অ্যাগ্রোনোমিক অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স এবং আর্কিটেকচার।
আবেদনের ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। অনলাইনে ফরম পূরণ সংক্রান্ত কোনো সমস্যা হলে যোগাযোগ করতে বলা হয়েছে এই ইমেইলে: scholar.banbeis@gmail.com