কালার ক্রেজ নামের একটি উদ্যোগের স্বত্বাধিকারী মারুফা আক্তার স্বর্ণা
কালার ক্রেজ নামের একটি উদ্যোগের স্বত্বাধিকারী মারুফা আক্তার স্বর্ণা

বাধা পেরিয়ে সফল উদ্যোক্তা মারুফা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ার সময় বারিধারা মহিলা সমিতি থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন মারুফা। কালার ক্রেজ নামের উদ্যোগের তিনি স্বত্বাধিকারী। এখন তিনি ফ্যাক্টরি ও শোরুম ভাড়া, প্রায় ৫০ জন কর্মীর বেতন বাবদ মাসে খরচ করেন সাড়ে ১৪ লাখ টাকা। সব খরচ বাদে লাভ যা থাকে, তাতে সন্তুষ্ট কি না, জানতে চাইলে মারুফা বলেন, ‘ব্যাংকে এখন কোনো দেনা নেই। সব মিলে ভালো আছি।’