কঙ্গনার ঢেউখেলানো কোঁকড়া চুলের রহস্য

কঙ্গনা রনৌত। তাঁকে বলা হয় ‘কুইন অব বলিউড’। এর জন্য যেমন তাঁর ছবি ‘কুইন’-এর অবদান আছে, তার চেয়েও বেশি অবদান তাঁর অভিনয়দক্ষতার। অবশ্য কেবল অভিনয়ের জন্যই নন, তিনি সুপরিচিত তার ঢেউখেলানো কোঁকড়া চুলের জন্যও। তবে এ ধরনের চুলের যত্ন নেওয়া, ঠিকঠাক রাখা মোটেই সহজ কাজ নয়। ছবিতে ছবিতে জেনে নিন কঙ্গনা তা সামলান কীভাবে।

কঙ্গনা সপ্তাহে তিনবার করে চুলে দেন চুলি তেল
ছবি : ইনস্টাগ্রাম


পর্দায় হোক বা বিমানবন্দরে, কঙ্গনাকে যেখানেই যখন দেখা যাক, সব সময় বাতাসে ঢেউ খেলতে থাকে তাঁর কোঁকড়া চুল। মসৃণ চুলের চেয়ে কোঁকড়া চুলকে এমন ঢেউখেলানো সতেজ ও হাইড্রেটেড রাখা অনেক কঠিন। সে জন্য কঙ্গনা সপ্তাহে তিনবার করে চুলে দেন চুলি তেল। এটা চুলকে হাইড্রেটেড রাখার পাশাপাশি কোমল ও উজ্জ্বল করে

চুল পরিষ্কার রাখতে ব্যবহার করেন অরগানিক শ্যাম্পু

অ্যাপ্রিকটের শ্বাস থেকে হয় চুলি তেল। এটা হয় মূলত হিমাচলের কিন্নর, শিমলা ও লাহুল ও স্পিতি জেলায়। তেল দেওয়ার পর চুলে ভাপ দেন কঙ্গনা। ফলে, প্রাকৃতিক কোঁকড়া ভাবটা অক্ষুণ্ন থাকে। ভালো থাকে চুল ও মাথার ত্বক। চুল পরিষ্কার রাখতে ব্যবহার করেন অরগানিক শ্যাম্পু, যা মাথার ত্বকের প্রাকৃতিক তেল দূর করে দেয় না

কঙ্গনা রনৌতের চুল বেশ সতেজ ও সুন্দর

চুলের ফলিকল বা গ্রন্থিকোষ অক্ষত রাখতে কঙ্গনা ব্যবহার করেন ইনটেনসিভ হেয়ার রিপেয়ার ট্রিটমেন্ট। সেই সঙ্গে খান বাসায় রান্না করা স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। ঘন ও স্বাস্থ্যকর চুল রক্ষায় সেটার ভূমিকাও কম নয়। আর এভাবেই কঙ্গনা ধরে রাখেন তাঁর ঢেউখেলানো কোঁকড়া চুলের সতেজতা।

তথ্যসূত্র: জাগরণ ইংলিশ