কীর্তির মতো মিনিমাল মেকআপ যেভাবে করবেন

কীর্তি সুরেশ। দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা। সমানতালে কাজ করছেন তামিল, তেলেগু, মালয়ালম সিনেমায়। মাত্রই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘দসারা’। পর্দায় চরিত্রের প্রয়োজনে অনেক রূপেই হাজির হন। কিন্তু এমনিতে তাঁকে সাধারণত দেখা যায় মিনিমাল মেকআপে। ছবিতে ছবিতে জেনে নিন, কীভাবে নেবেন কীর্তির মতো মিনিমাল সাজ।

প্রথমে মুখে দিন লাইটওয়েট ফাউন্ডেশন। খেয়াল রাখবেন, সেটা আপনার ত্বকের ধরনের সঙ্গে খাপ খায় কি না। নইলে আবার ত্বকের সমস্যায় ভুগতে হবে
ছবি: ইন্সটাগ্রাম থেকে
অবশ্যই মনোযোগ দিন ভ্রুর দেখনদারিতে। তার আকার যেন ঠিক থাকে, সাজের সঙ্গে মানানসই হয়। ভ্রুর চেহারা বদলালে কিন্তু পুরো লুকই বদলে যায়
অনেকেই চোখে চওড়া করে আইলাইনার দেন। তার বদলে ব্যবহার করতে পারেন মাসকারা। তাতে চোখের পাশাপাশি পাপড়িও গাঢ় দেখাবে
সেই সঙ্গে চোখে আরও দিতে পারেন কাজল। তাতে চোখের সৌন্দর্য যেমন আরও ফুটে উঠবে, সেই সঙ্গে চেহারায় আসবে একটা নাটকীয় ভাব
গালে হালকা ব্লাশ করতে পারেন। ব্যবহার করুন তরল বা ক্রিম বেজড ব্লাশ। গালের পাশাপাশি ব্যবহার করুন নাকের গোড়ায়। তাতে সাজটা নিখুঁত লাগবে
মেকআপে পূর্ণতা আনতে ব্যবহার করুন হাইলাইটার। তবে পরিমিত পরিমাণে। এমনভাবে দেন যেন মুখের গড়নের বৈশিষ্ট্যগুলো স্পষ্ট বোঝা যায়
সবার শেষে ঠোঁটে দিন লিপস্টিক বা লিপ বাম। চেষ্টা করুন ন্যাচারাল রঙের ব্যবহার করতে। তবে সেটা অবশ্যই আপনার সাজের সঙ্গে মিলিয়ে
ব্যস, হয়ে গেল কীর্তির মতো মিনিমাল কিন্তু দেখতে দারুণ মেকআপ। পোশাকেও যদি সে ধারাবাহিকতা রাখতে পারেন, তাহলে আপনাকেও দেখাবে কীর্তির মতোই দুর্দান্ত

তথ্যসূত্র: জাগরণ ইংলিশ