দীপিকা পাড়ুকোনের সুন্দর চুলের রহস্য

শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম দিয়ে বলিউডে দীপিকার অভিষেক। সম্প্রতি বলিউড কাঁপাচ্ছেন এই জুটির ‘পাঠান’। অবশ্য এর মধ্যে বদলে গেছে অনেক কিছু। তখন দীপিকা ছিলেন নবাগতা। এখন রীতিমতো বলিউডের স্টাইল আইকন। অভিনয়ে তো বটেই, রূপে-সাজেও তিনি অনন্য। জেনে নিন এই তারকার উজ্জ্বল চুলের রহস্য।

নিয়মিত চুলে তেল দেন দীপিকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
  • নিয়মিত চুলে তেল দেন দীপিকা। সে জন্য ব্যবহার করেন নারকেল তেল, বাদামের তেল বা রেড়ির তেল (ক্যাস্টর অয়েল)। ফলে তাঁর চুল হয় স্বাস্থ্যকর ও মজবুত।

  • চুলে দেন বাসায় বানানো মাস্ক। সেটা বানাতে ব্যবহার করেন দই, মধু ও মেথির গুঁড়ো। এই মাস্ক তাঁর চুলকে আর্দ্র, নরম ও রেশমি রাখতে সাহায্য করে।

  • চুল সাজাতে তাপ দেওয়ার উপকরণ পারতপক্ষে ব্যবহার করেন না দীপিকা। তাতে চুলের ক্ষতি হয়। সাধারণত চেষ্টা করেন বাতাসেই চুল শুকিয়ে নিতে।

দীপিকা সাধারণত চেষ্টা করেন বাতাসেই চুল শুকিয়ে নিতে
  • ঝোড়ো বাতাস বা প্রচণ্ড রোদ চুলের ক্ষতি করতে পারে। কারণ, বাতাসে থাকতে পারে নানা দূষিত উপাদান, রোদে অতিবেগুনি রশ্মি। তাই তেমন সময়ে মাথায় পরেন স্কার্ফ বা টুপি।

  • মাথা ম্যাসাজ করার জন্য দীপিকার পছন্দ কুসুম গরম তেল। তাতে মাথায় রক্ত চলাচল বৃদ্ধি পায়। সেই সঙ্গে বাড়ে চুল।

চুল ভালো রাখতে খাবারে পুষ্টির ভারসাম্যেও মনোযোগ দেন দীপিকা
  • চুল ভালো রাখতে পাশাপাশি খাবারে পুষ্টির ভারসাম্যেও মনোযোগ দেন। পাতে রাখেন প্রচুর প্রোটিন, ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার। চুল ও মাথার ত্বক হাইড্রেটেড রাখতে সারা দিনে প্রচুর পানি পান করেন।

তথ্যসূত্র : দ্য চ্যানেল ৪৬