চলছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। ছবির প্রিমিয়ার, প্রতিযোগিতা, বাজার আর লালগালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে এবারও জমজমাট কান সৈকত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা উপস্থিত। আয়ারল্যান্ডপ্রবাসী বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তী এবারও গিয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। একাধিক দিন হেঁটেছেন কানের লালগালিচায়। ছবিতে ছবিতে দেখে নিন প্রিয়তীর কান পর্ব।
