বড়দের পছন্দমতো না, বরং নিজের ব্যক্তিত্ব ও পছন্দকে প্রাধান্য দিয়ে পোশাক নির্বাচন করে জেন-জি। তাদের এই চাহিদার কথা মাথায় রেখেই ফ্যাশন হাউসগুলো এনেছে সময়োপযোগী এবং ভিন্নধর্মী ঈদসংগ্রহ। পোশাকে প্রাধান্য পেয়েছে এমন সব নকশা, যা কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাসী করে তুলবে। স্টাইলের দিক দিয়েও এগুলো আলাদা। পরার জন্যও পোশাকগুলো বেশ স্বাচ্ছন্দ্য।