৯টি ভিন্ন লুকে দেখুন ‘বনলতা এক্সপ্রেসের’ যমুনা চরিত্রের অভিনেত্রী সাবরিন আজাদকে

‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে নজর কেড়েছেন সাবরিন আজাদ। সিনেমায় ‘যমুনা’ চরিত্রটিকে বেশ বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। বিভিন্ন সময়ে ‘প্রথম আলো’র ‘নকশা’ ও ‘বর্ণিল’ ম্যাগাজিনে মডেল হয়েছেন সাবরিন আজাদ। চলুন, সেই ছবিগুলো একঝলক দেখে নিই।

গোলাপি লম্বা গাউনের সঙ্গে ব্লু শ্রাগ পরেছেন সাবরিন। বর্ণিল ঈদ ২০২৬–এর জন্য শুটিং করেছিলেন তিনি।
ছবি: সুমন ইউসুফ
সিল্ক জর্জেটের পপ আর্টের শার্টে সাবরিন।
হালকা লাইলাক রঙের শার্টটিতে ফুটে উঠেছে স্নিগ্ধতা।
সাদা পোশাকের সঙ্গে মিলিয়ে চুলে পরেছেন ফুলের গাজরা
সাবরিন আজাদ নিজেকে হালকা সাজে দেখতেই ভালোবাসেন
পনিটেইলে স্বাচ্ছন্দ্য খুঁজে পান
কখনো স্ট্রেট চুলগুলোকে কার্ল করে রাখতে ভালোবাসেন
লম্বা গাউনে রাতের পার্টি লুকে এভাবেই নিজেকে দেখতে ভালোবাসেন সাবরিন
সি গ্রিন রঙের পোশাকে স্নিগ্ধতা ছড়াচ্ছেন সাবরিন আজাদ